,

ডিসেম্বরেই ক্যাটরিনা-ভিকির বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই অনেক রটনা। সালমান খান, রণবীর কাপুর থেকে শুরু করে হালের ভিকি কৌশল। তবে এসব প্রেম নিয়ে কখনোই সরাসরি মুখ খুলেননি তিনি।

এবার শোনা যাচ্ছে ভিকির সঙ্গে আসছে ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাট। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করছে এমনটাই।

বলা হচ্ছে, ১৮ অগস্ট গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। এবার সম্পর্ককে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ভিকি ও ক্যাটরিনা। তাদের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গেছে, বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন দুই তারকা।

বলিউডের ট্রেন্ড মেনেই ক্যাটরিনা এবং ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। এই মুহূর্তে পোশাকের ফ্যাব্রিক নিয়ে আলোচনা চলছে জোর কদমে। লেহেঙ্গার জন্য সিল্ক ফ্যাব্রিকই নাকি পছন্দ কনের। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরেই চার হাত এক হবে।

যেদিন থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, মুখে কুলুপ এটেছেন ভিকি ও ক্যাটরিনা কাইফ। একসঙ্গে বেড়াতে গিয়েও সোশ্যাল মিডিয়ায় সবসময় সোলো ছবিই পোস্ট করেছেন তারা। মাঝে মধ্যেই ক্যাটেরিনা কাইফের বাড়িতে ভিকিকে যাওয়া আসা করতেও দেখা গেছে।

সদ্য মুক্তি পাওয়া ভিকির ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সবার সামনে একে অপরকে জড়িয়েও ধরেছেন দুই তারকা। এসব দেখেই তাদের বিয়ের খবরটা মজবুত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য