,

যশের হাত ধরে কাশ্মীরে রোমান্টিক নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় নিয়মিতই থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। অনেক বির্তক হয়েছে তাদের সর্ম্পক নিয়ে। কয়েক দিন আগে ছিল যশের জন্মদিন।

তখন দোকান থেকে বিশেষ কেক অর্ডার করে আনেন নুসরাত। তাতে লেখা ছিল ‘হাজব্যান্ড’ ও ‘বাবা’ শব্দগুলো। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, যশ তার স্বামী এবং তার সন্তান ঈশানের বাবা।

এবার কাশ্মীরে গিয়ে প্রকাশ্যে ভালবাসার উদযাপনে মেতেছেন জনপ্রিয় এই অভিনত্রী। তার সঙ্গে আছেন যশ।

বুধবার (২৭ অক্টোবর) প্রথম একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারা। হাতে হাত রেখে ভিডিও করেছেন ‘যশরত’। হাতের ছোঁয়া নয় শুধু। ঈশানের বাবার হাতে হাত বুলিয়ে আদরও করছেন নুসরাত।

ইনস্টাগ্রামে এই ভিডিও নিয়ে হইচই জুড়েছেন অনুরাগীরা। ভিডিওতে দেখা যাচ্ছে বসে রয়েছেন দু’জনে। নেপথ্যে আমির খান এবং কাজলের ‘ফানা’ ছবির ‘মেরে হাত মে’ গান।

এনা সাহা এবং যশ অভিনীত শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর শুটিং শুরু হয়েছে কাশ্মীরে। কিন্তু ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এমন সুযোগ কে ছাড়ে! তাই যশের সঙ্গী হয়েছেন স্ত্রী নুসরাতও। কাজ এবং মধুচন্দ্রিমা- যাকে বলে এক ঢিলে দুই পাখি!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য