,

পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৭ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।

পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে৪৭ ও পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন।

উগ্র ডানপন্থি দল টিএলপি দাবি করেছে, সংঘর্ষে তাদের কয়েকজনও হতাহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে, গত শুক্রবার (২২ অক্টোবর) টিএলপির কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিনও দুই পুলিশ সদস্য প্রাণ হারান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য