,

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদকও ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

বাসেত মজুমদারের নামাজে জানাজা বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বসবেন না।

বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার শোক বার্তায় বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে তিনি আদালতকে সব সময় সহযোগিতা করেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। দরিদ্র মানুষের আইনজীবী হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাসেত মজুমদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধান বিচারপতি।

বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন আইনমন্ত্রী আনিসুল হক। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শোকবার্তায় বলেন, বাসেত মজুমদার গরিবের আইনজীবী হিসেবে খ্যাত ও সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য