রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮টি ফানুস উড়িয়ে কেক কাটলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অগ্নিকন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। জীবনের ২৮ বছরে পা রাখলেন এই চিত্রনায়িকা। আর তাই জন্মদিনের শুরুতেই রাত ১২টার পর বয়সের সঙ্গে মিলিয়ে ২৮টি ফানুস উড়িয়ে জন্মদিনের কেক কাটেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিবও।

জন্মদিনের আয়োজনটি ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন মাহি। এসময় স্বামীর কাছ থেকে উপহার পেয়েছেন একগুচ্ছ কচুরিপানা ফুলও। পাশাপাশি আয়োজনের খুঁটিনাটি বিষয়ও তুলে ধরেন এ অভিনেত্রী। পুরো আয়োজনটি করেন তার স্বামী রাকিব।

মাহি-রাকিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক অতিথি। সবার উপস্থিতিতে কেক কেটেছেন এবং প্রিয়জনদের সেই কেক খাইয়ে দিয়েছেন।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা মধ্য দিয়ে রূপালি পর্দায় নাম লেখান মাহি। এরপর একে একে অভিনয় করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, রজান্নাত’সহ বেশ কিছু সিনেমায়।

https://www.facebook.com/da.real.mahi

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু