,

আপত্তি জানালেন সিমলা

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা সিমলার সঙ্গে ডিভোর্সের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করে আলোচনায় আসেন পলাশ আহমেদ। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন এই অভিনেত্রীর সাবেক স্বামী পলাশ। এবার সেই ঘটনা অবলম্বনে রাশিদ পলাশ নির্মাণ করছেন সিনেমা। নাম ‌‘ময়ূরপঙ্খী’। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

তবে সিনেমাটি নির্মাণে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। তার ভাষ্য, ‘ছবির বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প ক’দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব, ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’

সিমলা আরও বলেন, ‘ছবির প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন ভাই আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য