,

যুক্তরাষ্ট্রের আইডাহো শপিং মলে গোলাগুলি নিহত ২, আহত ৪

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বয়েস নামক শপিং মলে বন্ধুকধারীদের গুলিতে দুজন নিহত পুলিশ সদস্যসহ আরও ৩জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। শহরের পুলিশপ্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, কমপক্ষে একজনকে গুলিবদ্ধ হওয়ার খবর পেয়ে বোয়েসের পুলিশ শপিং মলে যায়। এরপর পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
লি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই এলাকায় আর কোনো ভয় নেই। এই হামলার মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া হামলাকারীদের বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
জানা যায়, দোতলা বোয়েস টাউন স্কয়ার মলটিতে দেড় শতাধিক স্টোর ও রেস্তোরাঁ রয়েছে।
উল্লেখ্য, গণগুলি ও অন্যান্য বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশাল সমস্যা। বন্দুক নিয়ন্ত্রণে আইনজীবীরা বলছেন, এ ধরনের সমস্যায় আগ্নেয়াস্ত্রের ব্যাপকতা ও অপেক্ষাকৃত শিথিল বন্দুক আইন দ্বারা ইন্ধন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য