,

নিউজিল্যান্ডের বিপক্ষেও পাকিস্তানের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিল পাকিস্তান। শারজাহয় মঙ্গলবার ১৩৫ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় পায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল দলটি।

এদিন লক্ষ্য তাড়ায় ১৪.৫ ওভারে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল পাকিস্তান। তবে অভিজ্ঞ শোয়েব মালিক ও আসিফ আলির দাপুটে ব্যাটিংয়ে সেই চাপ উড়িয়ে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

শোয়েব ও আসিফ ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৪৮ রান যোগ করেন। আসিফ আলি ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ২৭ রান করেন। শোয়েব মালিক ২০ বলে অপরাজিত ২৬ রান করেন ২ চার ও ১ ছক্কায়।

মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ৫ চারে করেছেন ৩৩ রান। কিউইদের পক্ষে ইশ সোদি ২৮ রান খরচায় ২ উইকেট নেন।

এর আগে হারিস রউফের দাপুটে বোলিংয়ে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। রউফ ৪ ওভারে ২২ রান খরচায় নেন ৪ উইকেট। ম্যাচ সেরাও তিনি।

কিউই ব্যাটারদের কেউই নিজেদের স্কোরগুলো বড় করতে পারেননি। ২৭ রান করে এসেছে ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন ২৫ রান।

আসরে কিউইদের এটিই ছিল প্রথম ম্যাচ। রবিবার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। আর শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের