,

দেশে এলো সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের আরও ২ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেশে এসেছে। মঙ্গলবার বিকেলে টিকার এ চালান বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন।

২৭ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ১৩০ ডোজ, ফাইজারের ৬ লাখ ৬ হাজার ১৮৭ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩২৫ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ৪ হাজার ১১১ ডোজ টিকা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য