,

ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে বাবুল আক্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় বাদী হিসেবে নারাজির শুনানিতে অংশ নেওয়ার জন্য সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কড়া নিরাপত্তায় পুলিশের একটি টিম তাকে নিয়ে চট্টগ্রাম কারাগারে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দুপুর ১টার দিকে বাবুল আক্তারকে ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আগামীকাল (বুধবার) একটি মামলার শুনানিতে অংশ নিতে তাকে আদালতে পাঠানো হবে।’

জানা গেছে, মিতু হত্যাকাণ্ডে দুটি মামলা হয়। প্রথম মামলার বাদী তার স্বামী বাবুল আক্তার। কিন্তু মামলার তদন্তে হত্যাকাণ্ডে বাদী বাবুলের সম্পৃক্ততা পায় তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তাই ওই মামলায় গত ১৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি। একই দিন পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয় বাবুল আক্তারকে। সে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বাবুল।

এদিকে, প্রথম মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। আদালত আবেদনটির শুনানির তারিখ বুধবার (২৭ অক্টোবর) নির্ধারণ করেছেন। শুনানিতে অংশ নিতে বাবুলের আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হচ্ছে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর