সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা মটর মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক মেয়াদে নব-নির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে মটর মালিক সমিতি কার্যালয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মসিউর রহমানকে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ ইসপাহাক হোসেন।

এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক ১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান। রংপুর জেলা মটর মালিক সমিতির সার্বিক উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন সাধারণ সদস্যরা। আগামীতে মটর মালিক সমিতির মাধ্যমে পেশাগত স্বার্থ সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ থেকে কাজ করার কথা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, নব-নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, কোষাধ্যক্ষ সায়দুর রহমান, সড়ক সম্পাদক মোতাল্লেব হোসেন বাদল, সহ-সড়ক সম্পাদক মাহশিদ ফারহান জিহান, সাংগঠনিক সম্পাদক রাফাত রহমান জিতু, প্রচার সম্পাদক আব্দুস সালাম সাজু, ক্রীড়া সম্পাদক আলী শরিফুল আলম, দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, নির্বাহী সদস্য আতিকুর রহমান তুহিন, একেএম রাফি ইসলাম রাজীব, আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান মুরাদসহ সাধারণ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ