,

নতুন গান নিয়ে আসছেন ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ গান দুটির ভিডিও ভালোই দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই ধারবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হতে চলেছেন অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া। ‘হাবিবি’ শিরোনামে গানটি লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির।

চলতি মাসের মাঝামাঝি গানটির শুটিং শেষ হয়েছে বলে জানা নায়িকা। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গান ভিডিওটি কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামী ২ নভেম্বর।

ফারিয়া বলেন, ‘এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। ভিডিও প্রকাশের জন্য সব আয়োজন এখন চূড়ান্ত। এসভিএফের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নির্দিষ্ট সময়েই প্রকাশিত হবে গানটির ভিডিও।

তিনি জানান, শুনেছি, এসভিএফের ব্যানারে যত মিউজিক ভিডিও হয়েছে, তার মধ্যে এটি হবে সবচেয়ে বড় বাজেটের ভিডিও। আমার বিশ্বাস, গানটি দেখতে বসে দর্শকদের মন ভরে যাবে।’ ‘হাবিবি’

‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে নুসরাত ফারিয়ার দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। করোনায় আটকে যাওয়া ফারিয়ার হাতের সিনেমাগুলোর শুটিং এখনো শুরু হয়নি। তিনি জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ভারতীয় সিনেমা ‘ভয়’-এর শেষ ধাপের শুটিং শুরু হবে। তার আগে নভেম্বরের শুরুর দিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ শেষ হতে পারে। ডিসেম্বরের মাঝামাঝিতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় কলকাতার নতুন ছবি ‘বিবাহ অভিযান ২’–এর কাজ শুরু হওয়ার কথা আছে। এই ছবিতে ফারিয়ার নায়ক অঙ্কুশ। ছবিটি যুক্তরাজ্যে শুটিং হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য