,

সিনহা হত্যা মামলা: ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনের স্বাক্ষ্যগ্রহণ চলছে

news-image

কক্সবাজার প্রতিনিধি : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ দফায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে দশটায় এই মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়।

এর আগে সকাল ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

আজ মেজর অবঃ সিনহার মরদেহ থেকে উদ্ধার গুলি ও জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষগ্রহণের মধ্য দিয়ে আজ এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় দ্বিতীয় দিন স্বাক্ষগ্রহণ শুরু হয়েছে। সকালে মামলার ৪৪ নং সাক্ষী হিসাবে একটি মোবাইল ফোনের কর্মকর্তা আহসানুল হক দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিনহার মরদেহ থেকে উদ্ধার গুলি ও জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষা যারা করেছেন তাদের মধ্যে সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে সাক্ষী দেবেন। এ ছাড়াও মোবাইল অপারেটর কোম্পানির আরও একজন সৈকত সিপলু আজ আদালতে সাক্ষী দেবেন। তিনি জানান, আজ দ্বিতীয় দিন এই মামলায় মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর