বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া আইসিইউ থেকে কেবিনে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে কেবিনে নেয়া হয় বলে খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে জানান।

সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে নেয়া হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, বায়োপসির পর নিয়মানুযায়ী ম্যাডামকে পর্যবেক্ষণের জন্য আইসিউতে রাখা হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে কেবিনে নেয়া হয়।

এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, ‘উনার (খালেদা জিয়া) শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। যেহেতু পরীক্ষা করা প্রয়োজন। এই লাম্পের নেচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সেজন্য আজকে উনার সেই ছোট একটা বায়োপসি করতে উনাকে ওটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে সেটি করা হয়েছে’।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বায়োপসি পরবর্তীতে মহাসচিব যেটা বললেন, উনি সুস্থ আছেন। উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন, উনার খোঁজ নিয়েছেন। উনার ছোট ভাই শামীম এস্কান্দার সাহেব ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গেও উনি কথা বলেছেন’।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুদিন আগে থেকে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিল।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

গত ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকার নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল