,

মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে ৫০ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে জান্তার বিরুদ্ধে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াই জোরদার হয়েছে। কয়েক দিন ধরে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতিসহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর। এ হামলা–সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাগাইং অঞ্চলের মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে গত রোববার বিকেলে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায়। এতে প্রতিরোধযোদ্ধাদের সাতটি দল অংশ নেয় বলে জানিয়েছে ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত পাঁচ জান্তা সেনা নিহত ও একজন প্রতিরোধযোদ্ধা আহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য