সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে সহিংসতার ঘটনায় রিমান্ডে আরও ১৩ আসামি

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মামলায় আরও ১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। এরআগে আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান। তিনি জানান, নতুন করে ১৩ জন আসামির তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। এর আগে ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় নতুন করে ১৩ জনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই তেরজনকে ঘটনার পরদিন বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সে কারণে রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি মামলা। সোমবার সকাল পর্যন্ত এসব মামলায় ৬৬ জন গ্রেফতার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ