,

করোনায় মৃত্যুতে শীর্ষে রাশিয়া, শনাক্তে যুক্তরাজ্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া ৩ লাখের নিচে।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার। এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ২০০-র বেশি।

গত একদিনে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ৬৩ হাজার ৫০৪ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৫৫৩ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৯৪৬ জনে। এছাড়াও ভাইরাসটি শুরুর পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৪৯ লাখ ৬৩ হাজার জন।

রবিবারও করোনায় নতুন আক্রান্তে শীর্ষে যুক্তরাজ্য। মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে রাশিয়া। তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল-মেক্সিকো-ভারত-তুরস্ক-ইউক্রেন।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড