,

এমন হারের পর যা বললেন ভারতীয় অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারে রোহিত শর্মা, তৃতীয় ওভারে লোকেশ রাহুল, ভারতের হারের পেছনে শুরুতে এ উইকেট হারানোকেই কারণ হিসেবে তুলে ধরলেন বিরাট কোহলি। লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে মেজাজ হারানো কোহলি শিশির অথবা দলগঠনকে দায়ী করতে রাজি নন। তার মতে পাকিস্তান কোনও সুযোগই দেয়নি ভারতকে। খবর আনন্দবাজার অনলাইনের।

১০ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে হারল ভারত। তবে কোহলি পড়ে থাকলেন প্রথম তিন ওভারে দুই ওপেনারকে হারানোর দুঃখ নিয়েই। ভারতের অধিনায়ক বলেন, ‘নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়।’

তিনি বলেন, ‘শিশির পড়বে জানাই ছিল। ব্যাট হাতে পেশাদারদের মতো খেলল পাকিস্তান। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।’

তবে এখনই ভেঙে পড়ছেন না কোহলি। তিনি বলেন, ‘আমরা এখনই আতঙ্কিত হচ্ছি না। প্রতিযোগিতা সবে শুরু হল। এটাই শেষ নয়।’

বিশ্বকাপের মঞ্চে প্রথম বার পাকিস্তানের কাছে হারল ভারত। এবারের বিশ্বকাপে টস বড় নির্ধারক হতে পারে বলে মনে করছেন কোহলি। তিনি বলেন, ‘টস বড় ফ্যাক্টর হতে চলেছে। আগে ব্যাট করলে অন্তত ১০,২০ রান বেশি করতেই হবে।’

প্রথম বলেই আউট হয়ে যাওয়া রোহিতের বদলে ঈশান কিষাণকে দলে নেওয়া উচিত ছিল? সাংবাদিক সম্মেলনে প্রশ্ন শুনে মেজাজ হারালেন কোহলি। শাক দিয়ে মাছ ঢাকার মতো পরে হেসে তিনি বলেন, ‘আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?’

পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি ছিল না ভারত? আগে থেকে এ ম্যাচ নিয়ে ভাবেনি? গুরুত্ব দেয়নি বাবর আজমদের? কোহলী বলেন, ‘দলের ভেতরে কী হচ্ছে, আর বাইরে থেকে মানুষ কী ভাবছে তা সম্পূর্ণ আলাদা। আমরা জানতাম এই ম্যাচের গুরুত্ব কতটা। সেই অনুযায়ী তৈরি হয়েই নেমেছিলাম। কিন্তু পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে।’

হার দিয়েই শুরু হল ভারতের বিশ্বকাপ যাত্রা। কোহলি বলেন, ‘আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছি। পরের ম্যাচে সেইগুলো শুধরে নিয়েই নামার চেষ্টা করব। নিজেদের ক্ষমতা অনুযায়ী দল নামানো হয়েছিল। কিন্তু সেটা কাজে লাগেনি। পরের ম্যাচে কী হবে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করা হবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড