,

সিনহা হত্যা মামলার ষষ্ঠ ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু

news-image

কক্সবাজার প্রতিনিধি : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত ষষ্ঠ ধাপের প্রথম দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিচারিক কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

এর আগে ১০, ১১, ১২ অক্টোবর মামলার পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এনিয়ে বিভিন্ন মেয়াদে এই মামলার প্রথম, থেকে পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। মামলার পঞ্চম ধাপের প্রথমদিন রোববার (১০ অক্টোবর) সাক্ষী বেবি বেগমের চতুর্থ ধাপে বাকি থাকা জেরা দিয়ে পঞ্চম ধাপের বিচারিক কার্যক্রম শুরু হয়।

ওইদিন সাক্ষ্য দিয়েছেন এক সেনা কর্মকর্তা ও পাঁচ সেনা সদস্য-লে. মুনতাসির আরেফিন, সার্জেন্ট মোক্তার হোসেন, ল্যান্স করপোরাল রুহুল আমিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ মইন, আবু জাফর ও করপোরাল নুর মোহাম্মদ। ঘটনার সময় তারা সিনহার মরদেহ শনাক্ত করেন এবং টেকনাফের বাহারছড়া সেনা ক্যাম্পে নিয়োজিত ছিলেন।

পঞ্চম দফার শেষ দিনে মঙ্গলবার (১২ অক্টোবর) ৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়। তারা হলেন- সেনা কর্মকর্তা লে. কর্নেল ইমরান, এসআই সোহেল সিকদার, এএসআই নজরুল ও কনস্টেবল শুভ পাল।

পিপি ফরিদুল আলম জানান, এই মামলার ৫৯ জন সাক্ষীকে সাক্ষীগ্রহণের জন্য আদালত সমন জারি করেছেন। তাদের কাছ থেকে সাক্ষীগ্রহণ অবশ্যই নেয়া হবে।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভ চেক পোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। এ ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ৫ আগস্ট ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালত এ মামলার তদন্ত ভার দেয় র‌্যাবকে।

এ মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। গত ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল মামলাটির চার্জ গঠন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য