,

৬ কোটি টিকা দেয়া শেষ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে এ পর্যন্ত ৬ কোটিরও বেশি ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। সবচেয়ে বেশি ঢাকা মহানগরে ৩৭ লাখ ১৪ হাজার ২৬৬ জন মানুষ টিকা পেয়েছেন। বান্দরবান জেলায় সবচেয়ে কম ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন টিকা পেয়েছেন।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকাল পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। যা দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। আর টিকার দুই ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেয়া হয়েছে।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজারের বেশি আর নারী ১ কোটি ৮৮ লাখ ৩৫ হাজারের বেশি। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৩ লাখ ৫০ হাজার ৪৮৫ জন আর নারী ৬০ লাখ ৪০ হাজার ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, টিকাগ্রহীতাদের সবচেয়ে বেশি দেয়া হয়েছে সিনোফার্মের টিকা।

এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৮২ লাখ ২১ হাজার ৩১৯ ডোজ দেয়া হয়েছে, মডার্নার ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ ডোজ এবং ফাইজার-বায়োএনটেকের ৪ লাখ ৮১ হাজার ১৬৩ ডোজ টিকা দেয়া শেষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য