,

প্রিয়জনদের নিয়ে নেচে গেয়ে জন্মদিন রাঙালেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল ’, ‘বিশ্বসুন্দরী’ সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরীমনি। কয়েকদিন আগে জামিন মুক্ত হয়ে বের হন। আবারও নিজেকে স্বাভাবিক জীবনে ব্যস্ত করে তুলেছেন।

অনেকেই ভেবেছিলেন কারাজীবন পরীমনি ব্যক্তি জীবনে প্রভাব ফেলবে। আগের উদ্দাম জীবন-যাপন থেকে তিনি গুটিয়ে নেবেন। কিন্তু না, তিনি জীবন উপভোগ করছেন তার মতো করেই। অন্যের ভাবনা নিয়ে তার আপাতত কোনো মাথাব্যথা নেই।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পরীমনি জন্মদিন উপলক্ষে জমকালো আয়োজন করলেন। সেখানে
উপস্থিত ছিলেন তার একমাত্র অভিভাবক নানা। আমন্ত্রিত ছিলেন তার মতাদর্শের কয়েকজন পরিচালক, সাংবাদিক ও শোবিজের মানুষ।

আমন্ত্রিতদের জন্য ছিলো লাল ও সাদা ড্রেস কোড। পরী ছিলেন লাল ও সাদা পোশাকে চমকে দেয়া লুকে।

জন্মদিন উপলক্ষে পরীমনি তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন। তার কার্ড হাতে পেয়ে অনেকেই মনে করেন এটি বিমানের টিকিট। আমন্ত্রণপত্রে বোর্ডিং পাস লেখার পাশাপাশি বিমানের ছবিও রয়েছে এতে।

এছাড়া ২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে বাসায় কেক কাটেন এই নায়িকা। এতেও কেকের ওপরে ছিল কাগজের উড়ো জাহাজ। স্লোগান ছিলো ‘ফ্লাই উইথ পরীমনি’।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই জমে উঠতে থাকে জন্মদিনের সেই আয়োজন। প্রতিবছরের মতো এবারেও নেচে গেয়ে জন্মদিন রাঙালেন তিনি।

তবে দিনের আলোয় অন্যভাবে দিনটি কেটেছে পরীর। সকালে তিনি সময় দেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এতিমখানায়। তাদের সঙ্গে কাটেন কেক, বিতরণ করেন বিভিন্ন উপহারসামগ্রী।

এদিকে পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এর শুটিং করছেন। ২৪ তারিখেও গুনিনের শিডিউল দেওয়া ছিলো তার। তবে দিনটি জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি নিয়েছেন বলে জানান এ নায়িকা।

এই মুহুর্তে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন পরীমনি। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মা’সহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য