,

১০০ কোটি মানুষকে টিকা দেওয়ায় মোদীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতে ১০০ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার মাইলফলক অর্জন করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানবজাতির ওপর করোনা মহামারির সব চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে বড় পদক্ষেপ হবে।

মোদীকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার একটি গণটিকা কর্মসূচি পরিচালনা করছে। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকা দেওয়া হয়েছে ছয় কোটির বেশি মানুষকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে ২১ অক্টোবরের মধ্যে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেয় মোদী সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য