রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক-কে নোটিশ পাঠানো হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় ফেসবুক এড়াতে পারে না। এসব ঘটনায় ফেসবুককে নোটিশ পাঠানো হবে।

রোববার তথ্যমন্ত্রী সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, মহাসচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, শরীফ সাহাবুদ্দিন, মফিজুর রহমান, উপদেষ্টা আজিজুল ইসলাম ভূঁইয়া সভায় যোগ দেন।

সম্পাদক ফোরাম সদস্যদের বক্তব্য ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের প্রচারণার ফলে সামাজিক অস্থিরতা তৈরি হয়’ এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, কুমিল্লার যে ঘটনা সেটি যদি সোস্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এটা বিস্তৃত হয়ে সারা দেশে এ পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও কিন্তু স্যোসাল মিডিয়ার কারণে, স্যোসাল মিডিয়ার একটি পোস্টের কারণে।

তিনি বলেন, আমি ২০১৯ সালে ইউকে সফরে গিয়েছিলাম। ইউরোপেও একটি সার্ভেতে উঠে এসেছে সেখানে ৮০ ভাগ মানুষ মনে করে স্যোসাল মিডিয়া অনেক ক্ষেত্রেই গণতন্ত্রের জন্য হুমকি, সমাজের স্থিতিশীলতা, শান্তির জন্য হুমকি। আমি মনে করি, যে ঘটনাগুলো ঘটেছে এটির দায় স্যোসাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এটি নিয়ে চিন্তার বিষয় আছে। বিশ্বব্যাপী এটি একটি উদ্বেগ তৈরি করেছে, শুধু আমাদের দেশে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, একটি সিম পেতে হলে কিন্তু একটি আইডি কার্ড লাগে। এটি ছাড়া কিন্তু কেউ সিম পায় না। একজন ব্যক্তি কতগুলো সিম পাবে তা নির্ধারণ করা আছে। আমরা ফেসবুককে বলেছিলাম, এদেশে যেন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়, সে ব্যবস্থা করতে, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, আজকে যারা ফেসবুকে অতীতে কাজ করেছেন তারাও বলছে, এটির কারণে সমাজে অস্থিরতা হয়। ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে নিজেদের লাভকেই তারা গুরুত্ব দেয়। আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে ফেসবুকে মিথ্যা পোস্ট দেয়ার জন্য বা উসকানিমূলক পোস্ট দেয়ার জন্য এটার দায় ফেসবুক বা সংশ্লিষ্ট সোস্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ নিয়ে আমাদের ভাবার প্রয়োজন আছে।

তথ্যমন্ত্রী বলেন, এককভাবে এটি ফেসবুক পোস্টের জন্যই হয়েছে তা নয়। তবে এটি ফেসবুকে আপলোড না হলে যে পরিস্থিতি তৈরি হয়েছে এ পরিস্থিতি তৈরি হতো না। এটির সঙ্গে যারা যুক্ত সবাই কিন্তু দায়ী। যে কোরআন রাখল সে দায়ী, যারা পোস্ট দিল তারাও কিন্তু দায়ী। সেই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষও দায়ী। কারণ তাদের মাধ্যম ব্যবহার করে সমাজে অস্থিরতা তৈরি করতে এ কাজগুলো করা হয়েছে। অবশ্যই আমরা ফেসবুক কর্তৃপক্ষকে নোটিশ করব। এখানে তারা দায় এড়াতে পারে না। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও স্যোসাল মিডিয়া দায় এড়াতে পারে না।

তিনি বলেন, আমরা অবশ্যই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু সব কিছু এমনভাবে পরিচালিত হওয়া প্রয়োজন যাতে সেটি খারাপ কাজে ব্যবহার করা না হয় এবং এতে যেন স্বচ্ছতা থাকে। দেখা যাচ্ছে, ফেসবুকে পরিচয় গোপন করে ফেক আইডি ব্যবহার করে পোস্ট দেয়া হয় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু