,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর উপর এসিড নিক্ষেপ, বিচারের দাবীতে মানববন্ধন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মর্জিনা বেগম নামে একগৃহবধূর উপর এসিড নিক্ষেপের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রতিবাদী নারী সমাজের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলমনগর নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিড দগ্ধ মর্জিনা বেগম, শরিফপুর আশার আলো নারী উন্নয়ন সংগঠনের জৌসনা চৌধূরী,  বিলকিস বেগম, জরিনা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা, প্রতিপক্ষের এসিডে দগ্ধ মর্জিনার অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। এবং প্রশাসনের সঠিক হস্থক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাতে শরিফপুর গ্রামের কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী ও ২ সন্তানের জননী মর্জিনা বেগমের উপর এসিড ছোড়া হয়। এতে তার মুখমন্ডল, মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায়  কয়েক জনকে আসামী করে আদালতে মামলা করা হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য