,

বাবলী এক ঘণ্টার ইউএনও

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসারের চেয়ারে বসে এক ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী বাবলী আক্তার (১৬)।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।

বাবলী গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্য। তার বাড়ি উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ায়। তার বাবা করিম মীর দুবাই প্রবাসী। মা নাজমা খাতুন গৃহিণী। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে বাবলী সবার বড়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে এক ঘণ্টার জন্য বাবলী আক্তার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ দায়িত্ব পালন করেন।

এ সময় তিনি বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন কেকেএসের কর্মকর্তা আমজাদ হোসেন, রুমা খাতুন, মন্জুরুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য