,

তরুণীর কানের ভেতর জ্যান্ত মাকড়সার বাস!

news-image

ডেস্ক রিপোর্ট : বেশ কিছুদিন ধরেই কানের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন এক তরুণী। কানের ভেতর অস্বস্তিও হচ্ছিল তার। কানে কোনো সংক্রমণ হয়েছে ভেবে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের তো চক্ষু চড়াক গাছ! কারণ মেয়েটির কানের ‘টাইমপ্যানিক মেমব্রেনের উপরিভাগে’ দিব্যি ঘুরে বেড়াচ্ছে এক মাকড়সা।

চিকিৎসকরা আরও ভালোভাবে দেখার জন্য তার কানের ভেতর একটি ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন। ক্যামেরা দেখে মাকড়সাটি লেন্সের কাছে চলে আসে বলে জানান চিকিৎসকরা।

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ঝুঝু এলাকায় লি নামের এক তরুণীর কানে ওই মাকড়সা পাওয়া গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

আগের দিন বাইরে ঘুরতে গিয়ে কোনোভাবে মাকড়সাটি ওই তরুণীর কানে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। সারারাত মেয়েটির কানেই ছিল মাকড়সাটি।

চিকিৎসকরা একটি বৈদ্যুতিক অটোস্কোপ ব্যবহার করে মাকড়সাটিকে অপসারণ করতে সক্ষম হন। বৈদ্যুতিক অটোস্কোপের সাহায্যেই মানুষের কানের ভেতরে অংশ দেখেন চিকিৎসকরা।

অবশ্য কানে মাকড়সা বাসা বানানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে চীনের এক ব্যক্তির কানে রীতিমতো জাল বোনা শুরু করেছিল মাকড়সা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের