,

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘রোল মডেল’: শ্রিংলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ‘রোল মডেল’।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর ভূমিকার কথা স্মরণ করে দেয়া বক্তব্যে শনিবার তিনি এ কথা বলেন।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি করেছেন সাংবাদিক কল্লোল ভট্টাচার্য।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অন্য যে কোনো কৌশলগত অংশীদারিত্বের চেয়ে গভীর। এটা দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের রোল মডেল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অদ্ভূত এ বন্ধুত্বের, বোঝাপড়ার ও পারস্পরিক সম্মানের স্পিরিট সম্পর্কের বিভিন্ন ধারায় প্রবাহিত।’

ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য