,

‘পাকিস্তানের আফগানিস্তান দখল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ‘পাকিস্তানের আফগানিস্তান দখল’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
টুইটার হ্যান্ডলে আম্রুল্লাহ সালেহ লিখেন, পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরিয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আফগানিস্তানকে আর কিছু দিতে পারেনি। এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডিতে নেয়া হচ্ছে।

পাকিস্তান যা গিলে ফেলেছে তার চেয়ে আফগানিস্তান অনেক বড় বলেও মন্তব্য করেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট। তিনি তালেবান ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান আমরুল্লাহ সালেহ। তবে বর্তমানে তার অবস্থান অজানা হলেও কেউ কেউ বলছেন, সালেহসহ তালেবানবিরোধী আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাজিকিস্তানে অবস্থান করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য