,

তাহসান-সাবিলার টেলিফিল্মে সুস্মিতা আনিসের গান

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান ও এ প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর একসঙ্গে অভিনয় করলেন নতুন একটি টেলিফিল্মে। এর নাম ‘বেলা বয়ে যায়’। তাদের দেখা গেছে রাফাত ও অরণী চরিত্রে। এতে রয়েছে সংগীতশিল্পী সুস্মিতা আনিসের গাওয়া একটি গান। তাহসান-সাবিলার রোম্যান্সের সঙ্গে তার গায়কী যোগ করেছে ভিন্ন মাত্রা।

গত ২১ অক্টোবর সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘বেলা বয়ে যায়’। জনপ্রিয় এই গায়িকা এবারই প্রথম নিজের ইউটিউব চ্যানেলে একটি টেলিফিল্ম প্রকাশ করেছেন।

সুস্মিতা আনিস বলেন, “টেলিফিল্মের মাধ্যমে প্রকাশিত এটি আমার প্রথম গান। টেলিফিল্ম ও গানটির মাধ্যমে আমার অনেকদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। আমার বিশ্বাস, ‘বেলা বয়ে যায়’ গানটি ভালো লাগবে দর্শক-শ্রোতাদের।”

কাজী আসাদের চিত্রনাট্যে ‘বেলা বয়ে যায়’ পরিচালনা করেছেন আগা নাহিয়ান আহমেদ। তার কথায়, এটি আমার প্রথম ফিকশন, তাই খুব যত্ন নিয়ে কাজটি করেছি। আর সুস্মিতা আনিসের গাওয়া গান এই টেলিফিল্মের অন্যতম আকর্ষণ।

গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য