,

বিমান ছিনতাইচেষ্টা নিয়ে সিনেমা, নায়িকা ববি

news-image

বিনোদন প্রতিবেদক : দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। এবার এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘ময়ূরপঙ্খী’ আর এটি নির্মাণ করবেন রাশিদ পলাশ।

জানা গেছে, পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’র প্রযোজনায় এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত সপ্তাহে সিনেমার জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। আর মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে ববির সঙ্গে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এই চিত্রনায়িকা।

কিন্তু এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও নায়িকা দু’জনেই। তবে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামে সিনেমা নির্মাণের কথা স্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। আর সিনেমাটি বিমান ছিনতাইয়ের গল্পে নির্মিত হচ্ছে, সে বিষয়টিও খোলসা করতে চান না এই নির্মাতা।

এদিকে, গেল ৮ অক্টোবর মুক্তি পেয়েছে নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’। বর্তমানে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে তিনি নির্মাণ করছেন সিনেমা ‘প্রীতিলতা’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য