,

স্কুল-কলেজের বিষয়ে শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ছবি, প্যাড, ডাটাবেইজ সংশোধনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়) দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে (দৃশ্যমান সাইনবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, বোর্ডের ডাটাবেইজ ইত্যাদি) প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।

ফলে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছে সেসকল প্রতিষ্ঠানকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান সাইনবোর্ডের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, ডাটা বেইজ ইত্যাদি সংশোধন করে পূর্ণ নাম ব্যবহারের স্বপক্ষে প্রমাণকসহ বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য