রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে তৃতীয় লিঙ্গের চক্রের মারধরের শিকার দম্পতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে ঘুরতে গিয়ে তৃতীয় লিঙ্গের একটি চক্রের মারধরের শিকার হয়েছেন এক দম্পতি। এতে ভুক্তভোগী যুবকের কান ও মাথায় গুরুতর জখম হয়েছে। তার পরনের কাপড়ও ছিঁড়ে ফেলে তারা।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাতিরঝিল এলাকায় ঘুরতে যাই। কিছুক্ষণ পর তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে আমাদের কাছে টাকা দাবি করেন। তাদেরকে ১০ টাকা দিতে গেলে নিতে অস্বীকৃত জানান। নিরূপায় হয়ে ২০ টাকা দিই। কিছুক্ষণ পরে তারা আবার এসে টাকা দাবি করে। টাকা না দিতে চাইলে তারা আমার ওপরে ক্ষেপে যায়। পরে পাশের লোকজন এসে তাদেরকে বাধা দেন।

তিনি বলেন, ‘হাতিরঝিলে তৃতীয় লিঙ্গের একটি চক্রের অত্যাচারে আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এসময় হঠাৎ আবার তারা (তৃতীয় লিঙ্গের একটি দল) এসে আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী তাদেরকে ঠেকাতে গেলে তাকেও মারধর করে তারা।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জাগো নিউজকে বলেন, ‘ভুক্তভোগী দুজন থানায় এসেছেন। তারা লিখিত অভিযোগ দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।’

ওসি বলেন, ‘হাতিরঝিল একটি পর্যটনকেন্দ্র। এখানে বেড়াতে আসা মানুষদের উত্যক্তকারী যে বা যারাই হোক, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘শারীরিকভাবে হেনস্তার শিকার স্বামী-স্ত্রী থানায় এসে অভিযোগ করেছেন। তাদের সঙ্গে পুলিশের টিম পাঠানো হবে এবং অভিযুক্তদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু