,

অভিবাসী-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে মালয়েশিয়া

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দিয়েছে মালয়েশিয়া। মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনে বৃক্ষরোপণ খাতে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেবে।

এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এই বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।

jagonews24

নভেম্বরের মাঝামাঝি থেকে, মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের তার গ্রীষ্মমণ্ডলীয় ছুটির দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে, মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলে দেবে। ‘মানসম্পন্ন’ পর্যটক, যারা অর্থ ব্যয় করবে এবং অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে।

এক্ষেত্রে, পর্যটকদের অবশ্যই একটি নেতিবাচক কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০,০০০ ডলারের ভ্রমণ বীমা থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড