,

সিনেমার সেটে অভিনেতার গুলিতে নারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার সেটে অভিনেতার ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে ওই নারী নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হন। আহত পরিচালকের অবস্থা গুরুতর।

নিহত হাচিন (৪২) ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। আর আহত পরিচালক হলেন ৪৮ বছর বয়সী জোয়েল সুজা।

‘প্রপ গান’ হলো সিনেমার শুটিংয়ে ব্যবহার করা বন্দুক। সাধারণত ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো ব্যবহার করা হয় সত্যিকারের বন্দুক ও গুলি।

অ্যালেক বল্ডউইনের মুখপাত্র বলেন, ‘প্রপ গান’ থেকে ভুলবশত ছোড়া ফাঁকা গুলিতে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য