,

মুম্বাইয়ে ৬০তলা ভবনে ভয়াবহ আগুন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি ৬০তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে কারি রোডের আগুনে একজন নিহতের খবর পাওয়া গেছে। খবর এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টের ১৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আগুন দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে যাচ্ছে। ওই আগুন ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জিনিউজের খবরে বলা হয়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন।

এএনআইয়ের খবরে বলা হয়, আতঙ্কে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। অনুমান ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য