,

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেল তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। জাতিসংঘের দাতা সম্মেলনের ধারণার জন্য মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানকে অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় রোধে সহায়তা করতে সম্মত হয়েছে দেশগুলো।

গত বুধবার, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং উজবেকিস্তান তালেবানদের সঙ্গে যোগ দিয়ে জাতিসংঘকে আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য করার জন্য যত দ্রুত সম্ভব এ ধরনের জাতীয় সম্মেলন আহ্বান করার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি ইঙ্গিত করে আঞ্চলিক দেশগুলো বলছে, ‘আফগানিস্তানের অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের বোঝা অবশ্যই তারা বহন করবে, যাদের সামরিক বাহিনী গত ২০ বছর এই দেশটিতে উপস্থিত ছিল। যারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে আক্রমণ করে এবং সম্প্রতি যাদের আকস্মিক সেনা প্রত্যাহারের পর কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পথ সুগম হয় তালেবানদের।’

মস্কো বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। তবে ‘কৌশলগত কারণে’ এ আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে দেশটি। যদিও ভবিষ্যতে এ ধরনের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করে ধারাবাহিকভাবে তালেবান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া। তবে এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাশিয়াসহ অন্য আঞ্চলিক দেশগুলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য