,

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব

news-image

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসান মাঠে নামা মানেই যেন নতুন মাইলফলক। রেকর্ড আর সাকিবের এই মেলবন্ধন চলল পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচেও। সাকিব আজ এমনই এক রেকর্ড গড়লেন বহুদিন ক্রিকেট ইতিহাসে সোনার হরফেই লেখা থাকবে বাঁহাতি অলরাউন্ডারের নাম।

বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিব আজ উঠে গেলেন শীর্ষে। পাকিস্তানের শহীদ আফ্রিদির সমান ৩৯ উইকেট এখন সাকিবের। আফ্রিদিকে এই উইকেট নিতে খেলতে হয়েছে ৩৪ ম্যাচ। সাকিব সেটি করে দেখালেন ২৮ ম্যাচেই।

টি–টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার সময় সাকিবকে ডাকছিল একগাদা নতুন রেকর্ড আর মাইলফলক। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারে লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গিয়েছিলেন বাঁহাতি স্পিনার। সেদিন দল হারায় অবশ্য সাকিবের রেকর্ডটি ম্লানই হয়েছিল। ওমান ম্যাচের মতো আজই প্রথমে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে পথ দেখান সাকিব। ৩৭ বলে খেলেন ৪৬ রানের দুরন্ত ইনিংস।

পরে পাপুয়া নিউগিনিকে কম রানে বেঁধে ফেলার পেছনেও সবচেয়ে বড় অবদান তো বাঁহাতি অলরাউন্ডারেরই। চার ওভারের কোটা শেষে সাকিবের বোলিং ফিগারটা এতটাই দুর্দান্ত, যে কোনো বোলারের কাছে হতে পারে স্বপ্নের। ৪ ওভার বল করে ৯ রান দিয়ে সাকিব নিয়েছেন ৪ উইকেট। বিশ্বকাপে এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড