,

ইভ্যালির গ্রাহকেরা ৬ মাস পাওনার জন্য চাপ দিতে পারবেন না

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির গ্রাহকেরা আগামী ছয় মাস বোর্ডের কাছে পাওনা ফেরত চেয়ে চাপ দিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁরা সমস্যা সমাধানে ইভ্যালির হেড অফিসে যোগাযোগ করতে পারবেন। হাইকোর্টের দেওয়া আদেশের লিখিত অনুলিপিতে এ কথা বলা হয়েছে।

গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ বোর্ড গঠন করে আদেশ দিয়েছিলেন। যেটির পূর্ণাঙ্গ অনুলিপি আজ বৃহস্পতিবার পাওয়া গেছে। লিখিত আদেশে বোর্ড সদস্যদের সম্মানীও ঠিক করে দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, লিখিত আদেশ পাওয়ার পরপরই বোর্ড মিটিংয়ে বসবেন। তাদের (বোর্ড) দায়িত্ব হলো টাকাগুলো কোথায় আছে, কোথায় দায় আছে, তা দেখা। সবকিছু করার পর বোর্ড যদি দেখে কোম্পানিটি চলার যোগ্যতা নেই, তখন অবসায়নের জন্য প্রক্রিয়া এগিয়ে নিবে। আর যদি বলে চালানো সম্ভব, তাহলে কোম্পানিটি চলবে।

এর আগে ইভ্যালির দায়-দেনা নিরূপণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে (চেয়ারম্যান) বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডে রাখা হয়েছে—স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজকে। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাখা হয় অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবিরকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য