বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন ও সড়কে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি : ওবায়দুল কাদের

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা পরিবহন ও সড়কে এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি নাই। নিরাপদ সড়কের প্রয়োজনে সরকার পরিবহন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিসেবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সড়ক ভবনে ওয়েস্টান বাংলাদেশ ব্রীজ ইমপ্রভমেন্ট প্রজেক্ট এর আওতায় সড়ক বিভাগ রংপুর ও রাজশাহী জোনে নির্মিত ৩৭ সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভিডিও কনফারেন্সের (জুম মিটিং) মাধ্যমে রংপুর জোনের কর্মকর্তারা মন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে দেশের বিভিন্ন এলাকায় বড় বড় সেতু নির্মাণ করা হচ্ছে। উত্তাঞ্চলে এসব সেতু নির্মিত হওয়ায় যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা যেসকল সেতু নির্মান করছি তাদের মধ্যে পরিবেশ বান্ধব দশটি সেতু রয়েছে। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে পুরাতন, জরাজীর্ণ এসব সেতু সংস্কার এবং নতুন করে নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে তিনি জানান।

রংপুর সড়ক বিভাগ সূত্র জানায়, সড়ক বিভাগ রংপুর অঞ্চলের আওতায় ১০ জেলার ১৯টি সেতুর মধ্যে রংপুর সড়ক বিভাগের আওতায় ৪টি, দিনাজপুর সড়ক বিভাগের আওতায় ৬টি, গাইবান্ধা সড়ক বিভাগের আওতায় ২টি, পঞ্চগড় সড়ক বিভাগের আওতায় ২টি, নীলফামারী সড়ক বিভাগের আওতায় ১টি, জয়পুরহাট সড়ক বিভাগের আওতায় ২টি ও বগুড়া সড়ক বিভাগের আওতায় ২টি সেতেুর উদ্ধোধন করেন।

জুম মিটিংয়ে রংপুর প্রান্ত থেকে উপস্থিত ছিলেন ওয়েস্টান বায়লাদেশ ব্রীজ ইমপ্রভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল হাসান, রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ফিরোজ হোসেনসহ রংপুর জোনের নির্বাহী প্রকৌশলীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী আসফিয়া সুলতানা ।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা