মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে কসবা পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইন- শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. জিল্লুর রহমান, ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, র‍্যাব-১৪ অধিনায়ক লে. কর্ণেল রাফিউদ্দিন যোবায়ের, উপ-পরিচালক এনএসআই মো. কামরুজ্জামান, ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস. এম মেহেদী হাসান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল হাদী, এএসপি (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, কসবা উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া প্রমুখ।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সঞ্চালনায় বিশেষ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন কসবা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩৪ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।

বিশেষ আইন-শৃঙ্খলা সভার সভাপতি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, নির্বাচনে জনগণের রায় নিতে হবে। আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। আজ থেকে ৩ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। নির্বাচনের দিন ৯ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আপনারা নির্বাচনী আইন মেনে প্রচার-প্রচারণা চালাবেন। আইন না মানলে পরিণতির কথা ভাববেন। আপনারা কসবার সুনাম রক্ষা করবেন। সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এর কোন ব্যত্যয় ঘটবে না।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. জিল্লুর রহমান আগামী ২ নভেম্বর কসবা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সেজন্য যা যা করার দরকার আমরা তা করব। তিনি উপস্থিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় ধাক্কা: ১৫ বছরের শাসনের পর রাজনীতিতে বড় পালাবদল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক