,

জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ বহাল

news-image

নিউজ প্রতিবেদক :নোয়াখালীতে ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে (৯) হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আসামিপক্ষে পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত ৮ জুলাই তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। পরে ওই রায়ের রিভিউ চেয়ে আবেদন করে আসামি জাহাঙ্গীর।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু এবং মাইজদী নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ পাশের কবরস্থানে ফেলে রাখে জাহাঙ্গীর। হত্যার ঘটনার পর আরাফাতের বাবা বাবুল খান বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। শিশু আরাফাতের বাবার সঙ্গে জাহাঙ্গীরের জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ ছিল। সে ওই বিরোধের জের ধরে তাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯