,

শাহরুখ খানের বাড়িতে তল্লাশি অভিযান

news-image

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে আটক হয়ে জেলে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল ২০ অক্টোবরও তার জামিন হয়নি। ছেলের জামিনের জন্য এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ। আজ বৃহস্পতিবার গিয়েছেন ছেলের সঙ্গে দেখা করতে।

এদিকে এসময় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সদস্যরা শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইন্ডিয়া টুডেসহ ভারতের অনেক সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান । জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছান বলিউড বাদশাহ। চোখে তার ছিল রোদ চশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।

ছেলে আরিয়ানের জামিনের শুনানি নিয়ে যখন গোটা দেশে জল্পনা, ঠিক তখনই খবর ছড়িয়ে পড়ল,
শাহরুখের বাসভবন ‘মান্নাত’- এ এনসিবির সদস্যরা! ঘটনায় চাঞ্চল্য শুরু গোটা বলিউডে।

তবে শুধু শাহরুখ খানের বাড়িতে নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছায় এনসিবি কর্তারা। সেখানেও চলছে তল্লাাশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য