,

বন্ধুদের নিয়ে বাড়িতে ইয়াবার আসর, স্ত্রীর অভিযোগে স্বামী জেলে

news-image

হিলি প্রতিনিধি : বন্ধুদের নিয়ে নিয়মিত বাসায় ইয়াবার আসর বসাতেন আব্দুল হাকিম (৪০) নামের এক যুবক। অবেশেষে স্ত্রীর অভিযোগে ভ্রাম্যমাণে জেলে যেতে হলো স্বামীকে। তিন মাসের জেলের সঙ্গে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আব্দুল হাকিমের সাথে ইয়াবা সেবনের অভিযোগে ছবুর মিয়া (৩২) নামের আরও একজনকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকায় হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা দেন ইউএনও মোহাম্মদ নুর এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বলেন, বাড়িতে বসে বন্ধুদেও নিয়ে মাদক সেবন করছে আব্দুল হাকিম- স্ত্রীর এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় আব্দুল হাকিম ও ছবুর নামের দুইজনকে আটক করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই তিন মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে ফকিরপাড়া এলাকায় পৃথক আরও একটি অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) ও জাকারিয়া (২৬) আরও দুজনকে মাদক সেবনের অভিযোগে এক মাসের কারাদণ্ড ও ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য