,

বিএনপি নেতা বুলুর বিরুদ্ধে মামলা, ফখরুলের নিন্দা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক সংবাদ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, তাতে এটি নিশ্চিত করে বলা যায়-আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়। সরকার দেশকে বিরোধী দলশূণ্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে।

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, পাইকারী হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে সরকার দেশটাকে এখন নরকে পরিণত করেছে বলেও মন্তব্য করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, আইনের শাসন-মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে সরকার। যে কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। বরং তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

অবিলম্বে বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য