বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঞ্চল্যকর বাবাকে খুনের ঘটনায় সন্তান আফাজ উদ্দিনকে (৪০) ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি রক্তমাখা বটি, রক্তমাখা বিছানার চাদর ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোররাতে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মিসকিন শাহ রহমতুল্লাহ মাজারে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নিহত বাবা নুর মোহাম্মদ শিমুলিয়ার টেঙ্গুরি এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় বাবা নুর মোহাম্মদকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্তান আফাজ উদ্দিন। ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। পরে বুধবার ভোর ৪টার দিকে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যার আলামত।

পুলিশ জানায়, আসামি আফাজ মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে মানসিক রোগের চিকিৎসা চলছিল তার। সেদিন ভোরে আফাজ উদ্দিন তার বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল