,

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৪ সেনা সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামাস্কে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনের বরাত দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

হতাহতের শিকার হওয়া ওই সেনা সদস্যরা একটি বাসে করে যাচ্ছিলেন। পথেই রাস্তার পাশে থাকা দুটি বোমা বিস্ফোরিত হয়।

বুধবার সকালে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনে মধ্য দামাস্কের হাফিজ আল আসাদ সেতুতে ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসটি দেখানো হয়। টেলিভিশন সংবাদে বলা হয়, শিশুরা যখন স্কুলে যাচ্ছিল এবং চাকুরিজীবীরা তাদের কাজে, সে সময় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে সিরিয়ার কর্মকর্তারা এটাকে ‘সন্ত্রাসী’ হমলা বলে বর্ণনা করেছেন।

সিরিয়ার কিছু এলাকায় এখনও জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্ট্যাট) সক্রিয় রয়েছে। তারা প্রায়ই দেশটির সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সিরিয়ার মরু অঞ্চলগুলোয় তারা বেশি সক্রিয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য