,

জামালপুরে জামায়াতের নায়েবে আমীরসহ আটক ১৪

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সীমারপাড় জামে মসজিদে গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হক সাঈদী ও উপজেলা জামায়াতের আমীর আদেল ইবনে আওয়াল আরমানসহ ১৪ জন জামাত-শিবিরের নেতাকর্মী আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ও জামাতের বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটককৃত জামায়াতের নেতাকর্মীরা নাশকতা ঘটনার জন্য সংঘবদ্ধ হয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে আটক করা হয়।

এ ব্যপারে আটককৃতদের নামে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট।

জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদ জানান, এরা জেলার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতের আটক করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য