,

বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত দেশে হিন্দুদের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে।মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া হিন্দুপল্লী পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্ন সময় ভারতবিরোধী কথা বলে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে দিতে চায় না বা বাধা দেয়, সাম্প্রদায়িক রাজনীতি যারা করে সেই বিএনপি-জামায়াত এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সম্প্রীতি যাদের পছন্দ নয়। শান্তি-শৃঙ্খলা যারা চায় না তারাই উস্কানি দিয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুরে এমন ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, বিভিন্ন নেতাদের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে। আমরা আজকে তাদের সাহায্য সহযোগিতা করছি। অতিদ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হবে।
পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ৫ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর সদর উপজেলা নাসিমা জামান ববি, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য