,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (২০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দু’জনের একজন হলেন- দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
চাতাল শ্রমিক ও হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে সোনারামপুর এলাকায় কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান। তবে শ্রমিকদের কোন ধরনের যানবাহন চাপা দিয়েছে তা তারা বলতে পারেনি। স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে এ সংবাদ পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রাফিউল করিম  জানান, নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য