,

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ একরাম হাসান প্রকাশ ওরফে মাস্টার একরাম নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোররাতের দিকে ওই ক্যাম্পের চাকমারকুল থেকে তাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তার একরাম মৃত মো. ইউসুফের ছেলে।

পুলিশ জানায়, ৮ থেকে ১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের ভেতরে একটি ঘরে অবস্থান করছে বলে খবর পায় এপিবিএন। অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন দৌড়ে পালাতে থাকে। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসানকে দেশীয় এলজিসহ গ্রেপ্তার করলেও বাকিরে পালিয়ে যায়।

১৬-এপিবিএন’র অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা আসামিকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯